রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদে শায়লা বানু ঝুমুর

প্রতিবেদক
Ajker Dhara 24
নভেম্বর ২, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে নমিনি পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও শিল্পোদ্যোক্তা মিসেস শায়লা বানু ঝুমুর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগদান করেন।

তিনি কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।

মিসেস ঝুমুর একজন বিশিষ্ট উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা ও অভিজ্ঞ করপোরেট নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সোয়েটার উৎপাদনশিল্প পরিচালনা করে। বৃহৎ পরিসরে শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সমষ্টিক অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান তাঁর পেশাগত দক্ষতাকে সমৃদ্ধ করেছে।

বিভিন্ন দেশে ব্যাপক আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত বৈশ্বিক অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করেছে, যা করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নাগরিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বনানী ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি এবং গুলশান জগার্স সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।

সর্বশেষ - কর্পোরেট

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বিটিভি, বেতার ও বাসসকে একীভূত করে একটি সংস্থা করার সুপারিশ

লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, আলোচনায় প্রস্তুত দিল্লি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ ঘোষণা, শনিবার থেকে অবস্থান

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, ট্রাম্পকে ঘিরে জল্পনা

বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব নিলে সাধারণ মানুষের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ হতো: আহমাদুল্লাহ

এক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুপানি নিউ মার্কেটে, চরম ভোগান্তিতে জনজীবন।

সিনেমায় জুটি বাঁধছেন নিশো ও মেহজাবীন