বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুপানি নিউ মার্কেটে, চরম ভোগান্তিতে জনজীবন।

প্রতিবেদক
admin
আগস্ট ১০, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় বৃষ্টির শুরুর এক ঘণ্টার মধ্যেই হাঁটুপানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া বৃষ্টির পানি নিউ মার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে জমে যায়। কোথাও কোথাও পানি হাঁটুসমান হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারেননি পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি থেকে টিচার্স ট্রেনিং কলেজ এবং নিউ মার্কেটের দ্বিতীয় ফটক পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে।

জলাবদ্ধতার কারণে এসব এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। বিশেষ করে রিকশাসহ ছোট যানবাহনের সংকট দেখা দেওয়ায় ভাড়া বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অতিরিক্ত ভাড়া দিতে রাজি হলেও অনেক ঘরমুখো মানুষ প্রয়োজনীয় যানবাহন পাচ্ছেন না।

 

ঢাকা কলেজের মূল ফটক ও নায়েমের গলিতে পানি জমে থাকায় আবাসিক হলের শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া কিংবা হলে ফেরার সময় পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে তাদের।

এদিকে জলাবদ্ধতার প্রভাব পড়েছে নিউ মার্কেটের ব্যবসায়ও। পানি জমে থাকায় ক্রেতাদের উপস্থিতি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে বেচাকেনাও কমে গেছে।

নূরজাহান সুপার মার্কেটের বিক্রেতা আব্দুল গফুর বলেন, ২০ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছি। একটু বৃষ্টি হলেই মার্কেটের সামনে পানি উঠে যায়। পানি উঠলে কাস্টমার থাকে না। এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

ঢাকা কলেজের শিক্ষার্থী মিজান বলেন, ‘বৃষ্টি হলেই ঢাকা কলেজের গেট থেকে নায়েমের গলি ও হলপাড়া পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় পানি থাকায় খাওয়া-দাওয়াসহ প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নিউ মার্কেট ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দ্রুত ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

গভীর রাতে হঠাৎ চঞ্চলকে ফোনকল, দেখা না করেই বিয়ে!

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালাতে গিয়ে ছেলের মৃত্যু

‘হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা’-রসিকতা করে বলেছিলেন ট্রাম্প

প্রথমবার অংশ নিয়েই এসিসিতে নেতৃত্বের দায়িত্ব পেলেন তামিম ইকবাল

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’

ঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল

‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

ভারতের সাথে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের জনগণের সম্পর্ক চাই: রাশেদ খাঁন

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন