রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

প্রতিবেদক
Ajker Dhara 24
নভেম্বর ৪, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে নিজে পায়ে হেঁটে অংশ নিয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

 

সভায় তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

 

এ সময় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

 

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা।

 

৭ নভেম্বরের শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

অপসারণ নয়, বাধ্যতামূলক অবসর

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

তোমার মতো ‘প্রাক্তন’ আমরাও চাই

তারকাদের ‘আপত্তিকর’ ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের কড়া বার্তা দিলেন সালমান খান

অন্তঃসত্ত্বা নিয়ে কটাক্ষ করায় মুখ খুললেন অ্যান হ্যাথাওয়ে

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

আমার কাছে অপরাধী তো এখন আপনারা: পরীমণি

রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কিনা, তদন্ত হচ্ছে : ডিএমপি কমিশনার

শ্রমিকদের আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ১১ আ.লীগ নেতাকর্মী আটক