রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব নিলে সাধারণ মানুষের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ হতো: আহমাদুল্লাহ

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এবং পরবর্তীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিলেন আলোচিত ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বই তিনি বিনীতভাবে ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি সাংবাদিক আকবর হোসেনের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় তিনি বলেন, মানুষের কাছে দেওয়া নিজের একটি প্রতিশ্রুতির কারণেই তিনি এই পদগুলো গ্রহণ করেননি।
শায়খ আহমাদুল্লাহ জানান, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য যখন তাকে ফোন করা হয়, তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বিশাল দায়িত্বের জন্য তিনি প্রস্তুত নন। বরং তিনি নিজেই ড. আ ফ ম খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন এবং সরকারের কাছে তার সিভি পাঠিয়ে দেন।
এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নতুন খতিব নিয়োগের সময় খোদ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শায়খ আহমাদুল্লাহকে এই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন। সরকারের বাইরে থেকেও অনেকে তাকে উৎসাহিত করার চেষ্টা করেন। কিন্তু তিনি সেই প্রস্তাবও ফিরিয়ে দেন।
এই দায়িত্বগুলো না নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি আদর্শ বহুমুখী মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে কথা দিয়েছিলেন যে এই মসজিদে তিনি নিজেই জুমার নামাজ পড়াবেন। তার এই প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেই সাধারণ মানুষ মসজিদ নির্মাণে মুক্তহস্তে অনুদান দিয়েছেন।
তিনি মনে করেন, বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব নিলে সাধারণ মানুষের সাথে করা তার সেই প্রতিশ্রুতি ভঙ্গ হতো। তার এই মসজিদটিকে তিনি কেবল একটি উপাসনালয় হিসেবে নয়, বরং সমাজের বহুমুখী কল্যাণের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, দেশের ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সরকারি পদ বা কোনো বড় প্রশাসনিক দায়িত্বে থাকাটা অপরিহার্য নয়। একজন মানুষ তার নিজের অবস্থান থেকেই সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল

ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার প্রতিবেদন জমা

বিদেশে চিকিৎসায় দেশ হারাচ্ছে বছরে ৬০ হাজার কোটি টাকা

‘মানবিক মানুষ চাই’ প্রত্যয়ে ১৫তম বর্ষে শুভজন

আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার

সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি