রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সিনেমায় জুটি বাঁধছেন নিশো ও মেহজাবীন

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা পেয়েছে। তাদের সেই চেনা রসায়ন এবার আরো বড় পরিসরে, ভিন্ন আঙ্গিকে আসবে বড় পর্দায়।
হ্যাঁ, সিনেমায় জুটি হচ্ছেন নিশো ও মেহজাবীন। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে তাদের। এ বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সে সময়ই খবরটা সামনে আসে। তবে নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি তখনো।
সোমবার (৫ অক্টোবর) রাতে তারকাদ্বয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায়। শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড় পর্দা অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকের সামনে।
প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে  দেশের একটি গণমাধ্যমকে। ওই সূত্রের দাবি, বর্তমানে ‘পুলসিরাত’-এর প্রস্তুতির শেষের দিকে। জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
আর মুক্তি? সূত্রের দাবি, রোজার ঈদকে ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা। জানুয়ারিতে শুটিং আর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশন শেষে মার্চে রোজার ঈদেই বড় পর্দায় অভিষেক হতে পারে নিশো-মেহজাবীনের। সেই সঙ্গে নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে।
‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে দর্শকের।
প্রসঙ্গত, ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব সিনেমায় দেখা গেছে নিশো-মেহজাবীনকে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে সারের সংকট নেই

স্কুল ব্যাংকিং সব শাখায় থাকতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির

ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স, সতর্ক করা হয় জুনে

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ I

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান