রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, ট্রাম্পকে ঘিরে জল্পনা

প্রতিবেদক
Ajker Dhara 24
নভেম্বর ২, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

ইরানে কয়েক দিনের মধ্যেই পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার ও ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন। তার অভিযোগ, ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলার অনুমোদন দিতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (০১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে কার্লসন সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মধ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর নাম উল্লেখ করেন। তার দাবি, সেখানে ইরান আবারও পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে বলে মনে করছে ইসরায়েলি গোয়েন্দারা।

কার্লসন একজন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ফক্স নিউজের ‘টাকার কার্লসন টুনাইট’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। বর্তমানে এক্সে নিজের অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত মন্তব্য করেন।

কার্লসনের দাবি, ওই স্থাপনার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো প্রায় ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট পাথরে সুরক্ষিত। ফলে যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র দিয়ে সেখানে আঘাত করা সম্ভব নয়। তার মতে, সামরিক পদক্ষেপের একমাত্র বিকল্প হয়ে উঠতে পারে পারমাণবিক হামলা।

কার্লসন এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলেন, ‘বিবি (নেতানিয়াহু) এ বিষয়ে প্রতিদিন ট্রাম্পকে ফোন করেন।’

তার দাবি, আরও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য নেতানিয়াহুর চাপের পেছনে রয়েছে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা। সর্বশেষ নির্বাচনের পর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ট্রাম্পের হস্তক্ষেপ প্রয়োজন নেতানিয়াহুর। তা না হলে তিনি ক্ষমতা হারাতে পারেন এবং তদন্ত ও কারাদণ্ডের মুখে পড়তে পারেন বলে দাবি করেন কার্লসন।

তিনি আরও অভিযোগ করেন, বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর চাপ দিচ্ছেন নেতানিয়াহু।

কার্লসনের দাবি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও নেতানিয়াহুর সঙ্গে একমত। এ ছাড়া দোহায় যে ইরান শান্তিচুক্তির খসড়া তৈরি হচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার বিরোধিতা করেছেন বলে দাবি করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

আপত্তিকর ভিডিওর বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে অভিনেতা পাভেলের রহস্যময় পোস্ট

উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ উৎপাদন ৩–৪ হাজার মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

১৫০ কেন্দ্রের ফল প্রকাশ

সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলি: সহকারী কমিশনার সাইফুল গ্রেফতার

ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেক ভাইয়ের

৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার নির্দেশ শ্রমমন্ত্রীর

‘ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে’