রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নাইজেরিয়ায় সেনাঘাঁটিতে হামলার পর ৪৮ জন নিহত

প্রতিবেদক
Ajker Dhara 24
অক্টোবর ৩১, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে হামলা চালানো ইসলামপন্থী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৪৮ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেনাবাহিনীর দাবি, বিমানবাহিনীর সহায়তায় সেনারা বিদ্রোহীদের হামলা প্রতিহত করেন। বর্নো রাজ্যের বিট্টা এবং ইয়োবে রাজ্যের বুনি ইয়াদিতে একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে রাতভর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও তাদের বিচ্ছিন্ন অংশ ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা।

সামরিক মুখপাত্র ক্যাপ্টেন মোহাম্মদ গনি জানান, বিট্টায় সেনারা রাতের হামলা প্রতিহত করার পর বুনি ইয়াদির সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলাকারী আইএসডব্লিউএপি যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেন। স্থানীয় সময় শুক্রবার ভোর পর্যন্ত সেখানে সংঘর্ষ চলে।

সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৭ বছর ধরে চলা বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে দেশটির সরকার। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বোকো হারাম ও আইএসডব্লিউএপির সেনা অবস্থানে হামলার ঘটনা বেড়েছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামত করতে হবে : তারেক রহমান

বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব নিলে সাধারণ মানুষের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ হতো: আহমাদুল্লাহ

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

কালো পোশাকে ভিন্টেজ সাজে আভিজাত্য ছড়ালেন পরীমণি

গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

তুমি আস্ত একটা ভালোবাসা’, পরিচালকের উপহারে পরীমনির উচ্ছ্বাস

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি