বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

প্রতিবেদক
Ajker Dhara 24
আগস্ট ২৮, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে।
শুক্রবার (২৮ আগস্ট) আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন—বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৮ ইস্ট) বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তার ৭ বছর বয়সী ছেলে মোহাম্মদ ইউসুফ। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের পরও কিছুক্ষণ পরপর গুলির শব্দ শোনা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এআরএ ও আরসার সদস্যরা একত্র হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আশ্রয়শিবিরে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

চল্লিশের পরও সুন্দর থাকতে কুসুমের চার মন্ত্র

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

মুচলেকায় মুক্তি পেলেন মাহদী হাসানসহ ৩ জন

শেখ হাসিনাকে ফেরাতে মোদি নেতিবাচক নন: প্রেস সচিব

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।

রাঙামাটিতে এসএসসি ফলাফলে চমক লেকার্সের, ১৬১ জনের সবাই পাস।

ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম-হিমির