রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার নির্দেশ শ্রমমন্ত্রীর

প্রতিবেদক
admin
অক্টোবর ২৭, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

শ্রমিকদের বেতন প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি যেসব কারখানায় মজুরি বকেয়া রয়েছে, সেগুলো দ্রুত পরিশোধের অনুরোধ করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ নিরসনে সড়ক অবরোধের পরিবর্তে কারখানার ভেতরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরাডাপ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৬তম সভা এবং তৈরি পোশাকশিল্পবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ২৫তম সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রমমন্ত্রী বলেন, বকেয়া মজুরি পরিশোধে মালিকপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিও (বিকেএমইএ) সহযোগিতা করবে।

একই সঙ্গে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, কারখানায় কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। অযথা সড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে কোনো তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় শ্রমিক নেতা নাজমা আক্তার বলেন, গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকার শ্রমিকেরা একত্র হয়ে সড়ক অবরোধ করছেন।

পাশাপাশি নতুন মজুরি বোর্ড গঠনের দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা।

নাজমা আক্তার বলেন, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা যৌথভাবে কাজ করছেন। শিল্প পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে। মজুরি বোর্ড গঠন একটি আইনি প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, চলতি মাসের মধ্যেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস-জ্বালানিসংকট নিরসন নিয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন জানান, নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই বোর্ড গঠন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে অযথা চাপ সৃষ্টি না করে শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের হয়রানি বন্ধ এবং প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিজিএমইএর সহ-সভাপতি রেজোয়ান সেলিম বলেন, গাজীপুর ও কালিয়াকৈরের আন্দোলনের সমর্থনে বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অন্যদিকে, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে সরকার আন্তরিক। মালিক ও শ্রমিকপক্ষও আন্তরিক হলে নতুন করে আন্দোলনের প্রয়োজন হবে না। আন্দোলনের কারণে কারখানার ক্ষতি না করা এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কেউ যাতে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে-এর নাম বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের পাঁচ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ল বাস ভাড়া

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস, জামায়াতের নিন্দা

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

আপত্তিকর ভিডিওর বিতর্কের মধ্যে বন্ধুদের নিয়ে অভিনেতা পাভেলের রহস্যময় পোস্ট