বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি নাকচ করলো মালয়েশিয়া

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।
মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন যে এ বিষয়ে ছড়ানো খবরটির কোনো সত্যতা নেই।
এর আগে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন যে সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। তবে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
একই সংবাদ সম্মেলনে মিয়ানমার শরণার্থীদের ফেরত পাঠানো নিয়েও কথা বলেন ফাহমি ফাজিল। তিনি জানান, প্রথম দফায় ১,৪৭৬ জন শরণার্থী সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় স্বাক্ষর করে মিয়ানমারে ফিরে যাচ্ছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও, ফেরত যাওয়া নাগরিকরা সেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন বলে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

এবার মামলা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

বাংলাদেশের হয়ে খেলতে সিলেটে পৌঁছেছেন হামজা চৌধুরী

বর্ষবরণ হবে ‘অন্তর্ভুক্তিমূলক’, মঙ্গল শোভাযাত্রার নামেও আসছে নতুন পরিবর্তন!

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

সরকারি চাকরিজীবীদের জন্য কড়া নিয়ম জারি

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে-এর নাম বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা আজম ও স্ত্রীর ৩১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান