বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে। মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নির্ভর করবে। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিককদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বা রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত ইতোমধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।
এর আগে মতবিনিময় সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতা বিষয়ক নানা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ আরও অনেকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বাদ পড়লেন সাত ক্রিকেটার, নির্বাচকের পদত্যাগ

১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তা

প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ নাটোরের ফাতেমার

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যা, আটক ভাতিজা

হঠাৎ দীপা খন্দকারের একি হাল! নতুন লুক ঘিরে ভক্তদের কৌতূহল

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

কে জানতো আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক ঘুঁটি, চিঠিতে মরিয়ম

পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি: তারেক রহমান