বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন: হামীম

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করেছেন বলে দাবি করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামীম।

 

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

 

শেখ তানভীর বারী হামীম বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন।’

 

রুমিন ফারহানার বর্তমান বক্তব্য ‘পতিত ফ্যাসিবাদের’ বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে ছাত্রদলের এই নেতা বলেন, পরিসংখ্যান নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে রুমিন ফারহানা বিষয়টি জেনে-বুঝেই করেছেন বলে তিনি মনে করেন। সাধারণত কোনো একটি বছরের তথ্যের ভিত্তিতে নয়, বরং কয়েক বছরের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সূচক ও পরিসংখ্যান প্রকাশ করা হয় বলে উল্লেখ করেন তিনি।

 

হামীম বলেন, ‘ছয় মাসের কোনো স্ট্যাটিস্টিক নয়, এটা গত ১৭ বছরের স্ট্যাটিস্টিক বা গত পাঁচ বছরের স্ট্যাটিস্টিক। আপনার মনে আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যখন বলা হয়, ২০০১ বা ২০০২ সালে প্রকাশিত সেই পরিসংখ্যানও কিন্তু তার আগের পাঁচ বছরের একটি স্ট্যাটিস্টিক। কারণ এক বছরের স্ট্যাটিস্টিক তো হয় না। চার-পাঁচ বছরের স্ট্যাটিস্টিক হয়। সুতরাং এগুলো রুমিন ফারহানা জেনে-বুঝেই বলেছেন।’

 

৫ আগস্ট-পরবর্তী সময়ে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন হামীম। তিনি বলেন, ‘রুমিন ফারহানা চেয়েছিলেন ৫ আগস্টের পরে তিনি সবসময় একটু পপুলিজমের পক্ষে থাকবেন। তিনি ভেবেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাকে ওই সময় এক ধরনের সুযোগ দিতে পারে, যে আপনি আমাদের দলে আসবেন।’

 

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে রুমিন ফারহানা বিভিন্ন টকশোতে বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন।’

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রুমিন ফারহানাকে নেওয়া হয়নি বলেও দাবি করেন হামীম। তিনি বলেন, ‘এরপর ওই দলটিও তাকে আর নেয়নি। যখন নেয়নি, তখন তিনি কিছুদিন ওই বৈষম্যবিরোধী ছাত্রদের বিপক্ষে আবার গেলেন।’

 

রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হামীম বলেন, ‘এখন তার যে বক্তব্য, সেটি সম্পূর্ণ পতিত ফ্যাসিবাদের সঙ্গে মিলে যাচ্ছে।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

এটিএম থেকে টাকার বদলে বের হচ্ছে চাল

বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চাইলেন ইরানের প্রেসিডেন্ট

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি

ছবি: সংগৃহীত

সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির