বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।

প্রতিবেদক
admin
আগস্ট ১০, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল

 

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হয়েছে। সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর আগে শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশের তারিখ ও সময় জানানো হয়।

 

পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।

 

ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি—

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

 

এসএমএসে এসএসসি ফলাফল

এসএমএসের মাধ্যমে ফল জানতে ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠানো যাবে।

 

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

 

SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>

 

উদাহরণ: SSC DHA 123456 2026

 

এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

 

মাদ্রাসা শিক্ষার্থীদের ফল

 

দাখিল পরীক্ষার্থীদের ফলাফল জানতে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য মেসেজ অপশনে লিখতে হবে:

 

Dakhil MAD 123456 2026

 

এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

 

প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।

 

কারিগরি শিক্ষার্থীদের ফল

 

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে লিখবেন:

 

SSC TEC 123456 2026

 

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

 

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

 

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বা রেজাল্ট শিট পেতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Result Corner-এ যেতে হবে। সেখানে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে রেজাল্ট শিট সংগ্রহ বা ডাউনলোড করা যাবে।

 

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করা যাবে না।

 

এবার পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি

 

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।

 

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

 

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী ছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মন দিতে চান পপি, সমালোচনায় জয়

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

করোনার ভ্যাকসিন ক্রয় : বেক্সিমকোর ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

সাভারে ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১২৪৬ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার I

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা কর ফাঁকি

মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপিপুত্র রাজিবের প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, আলোচনায় প্রস্তুত দিল্লি

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

ইয়ামালের ‘পিঙ্ক পার্টিতে’ গোলাপি সাজে নজর কাড়লেন গার্লফ্রেন্ড ইনেস