রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

অভিনয়ের ব্যস্ততায় বছরের বেশির ভাগ সময়ই শুটিং সেটে কাটে অভিনেত্রী সাফা কবিরের। তবে কাজের বাইরে নিজের জন্য সময় বের করে ভ্রমণে যেতে পছন্দ করেন তিনি।
গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অলবানি শহরে তুষারপাত দেখে শৈশবের স্বপ্ন পূরণ করেছিলেন এই অভিনেত্রী। প্রায় দেড় বছর পর এবার আবারও যুক্তরাষ্ট্রে গেছেন সাফা। তবে এবার শীত নয়, গ্রীষ্মকাল বেছে নিয়েছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর। এরই মধ্যে ঘুরে দেখেছেন হলিউড, সান্তা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরিসহ লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু দর্শনীয় স্থান।
কদিন আগে হঠাৎ ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে হলিউডে থাকার খবর জানান সাফা। ছবিটি পুরোনো নাকি সাম্প্রতিক— এমন প্রশ্নও ওঠে অনেকের মনে। বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানান, তিনি বর্তমানে হলিউডের কাছেই অবস্থান করছেন। লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর থেকেই তার ইচ্ছা ছিল শহরের সেরা পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার। সেই প্রস্তুতি নিয়েই দেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি।
হলিউডে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে সাফা বলেন, ‘শৈশব থেকেই হলিউডের নাম শুনে বড় হয়েছি। তাই বিখ্যাত হলিউড সাইনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্তটি আমার কাছে বিশেষ ছিল। জায়গাটি খুব ভালো লেগেছে। সেখান থেকে লস অ্যাঞ্জেলেস শহরের দারুণ একটি দৃশ্যও দেখা যায়। পুরো বিষয়টি আমার কাছে বেশ উপভোগ্য ছিল।’
তবে ভ্রমণের প্রতি সাফার ভালোবাসা নতুন নয়। একটা সময় টানা শুটিংয়ে ব্যস্ত থাকায় নিজের জন্য তেমন সময়ই বের করতে পারতেন না। অনেকের অনুরোধে একের পর এক কাজে যুক্ত হতে হয়েছে তাকে। ফলে শুটিংয়ের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গা কিংবা বিদেশে গেলেও সেভাবে ঘোরার সুযোগ হতো না। সেই আফসোস থেকেই এখন নিজের জন্য সময় বের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সাফার ভাষায়, শুটিং করতে গিয়ে প্রচুর জায়গায় যাওয়া হয়, কিন্তু তখন কাজের ব্যস্ততা থাকায় ইচ্ছামতো ঘোরা সম্ভব হয় না। তাই এখন কখনো কখনো কাজকে ‘না’ বলে নিজের মতো করে ঘুরতে বেরিয়ে পড়েন। নতুন পরিবেশ, সংস্কৃতি ও দেশ সম্পর্কে জানতে ভালো লাগে তার। প্রতিবছরই সময় করে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দল ঘোষণা বাংলাদেশের, চমক সাব্বির রহমান!

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

বাংলাদেশের সাংবাদিকগুলোকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী

জন্তর মন্তরের বদলে দিল্লি হাটে বিক্ষোভের ডাক, নেহা বোরা আটক— নেতৃত্ব দেবেন অজিনক্য শিন্ডে

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড়ও দেওয়া হবে না : জামায়াত

মির্জা ফখরুলের আসনে নির্বাচন করতে চান হিরো আলম

‘শেখ হাসিনা ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে ফেলে নতুন রুপে আবির্ভূত হবে’

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে