রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

ভারতের গ্রেটার নয়ডার একটি গ্রামে শুক্রবার রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশু রয়েছে। পুলিশ ধারণা করছে, খাদ্যে বিষক্রিয়া এর সম্ভাব্য কারণ হতে পারে।
মৃত ব্যক্তিরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫) এবং তাদের তিন সন্তান। তাদের দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর বলে জানিয়েছে পুলিশ।
নয়ডা পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের ভাষ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের জড়ো হওয়ার দৃশ্য ভিডিওতে দেখা গেছে।
পুলিশ জানায়, শনিবার সকালে তারা এ ঘটনা সম্পর্কে খবর পায়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তা, একটি অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, ‘শুক্রবার রাতে রাতের খাবার খাওয়ার পর তারা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ওই অবস্থায় মরদেহ দেখতে পাই। কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনো তদন্ত চলছে। পরিবারটি সম্পর্কে বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হচ্ছে।’
নয়ডা পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি ফিল্ড ইউনিট ও ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করছে এবং বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছে।
পুলিশ আরও জানায়, মৃত্যুর বিষয়ে আইনগত তদন্তপ্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ছবি: সংগৃহীত

মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

হঠাৎ দীপা খন্দকারের একি হাল! নতুন লুক ঘিরে ভক্তদের কৌতূহল

বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ

দুদক না, আসিফ মাহমুদ শুধু আমাকে সামনাসামনি ফেস করুক: রাশেদ খাঁন

৭২ বছর বয়সে মৃত্যু, তিন বছর পর ছাত্রদলের কমিটিতে পদ

ডিবির অভিযানে দুই আবাসিক হোটেলে থেকে ৮ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী

ভেনিস বিমানবন্দরে গিয়ে চমকে গেলেন সুনেরাহ্‌!

মৃত্যুদণ্ড পাওয়া কে এই জনপ্রিয় টিভি উপস্থাপিকা সারা খলিফা?