রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দক্ষিণ গোড়ানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (০১ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আদালতে হাজির করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।




















