রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শারদীয় সাজে ভক্তদের মুগ্ধ করলেন সেমন্তী

প্রতিবেদক
admin
অক্টোবর ১৯, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

বছর ঘুরে আবারও এসেছে দুর্গাপূজা। ঢাক ও শিউলি ফুলের গন্ধে উৎসবের এই আমেজ এখন তুঙ্গে। আনন্দের এই জোয়ার থেকে বাদ যান না তারকারাও। প্রতিবারের মতো এবারও ঢাকাই শোবিজের অনেক তারকা নিজেদের বর্ণিল আয়োজনে মেতে উঠেছেন শারদীয় উদযাপনে।
এই ধারাবাহিকতায় একগুচ্ছ বিশেষ ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি। পূজার বিশেষ সাজে তার ছবিগুলো যেন তাক লাগিয়ে দিয়েছে ভক্ত-নেটিজেনদের।
সপ্তমীর দিনে, (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে শারদীয় সাজে; ঐতিহ্যবাহী লুকে নিজেকে মেলে ধরেন সেমন্তী। তার পরনে ছিল সূক্ষ্ম গোল্ডেন এমব্রয়ডারি করা লাল পেড়ে সাদা রঙের ঐতিহ্যবাহী জামদানি বা সিল্ক শাড়ি। তার ক্ল্যাসিক লুকটিকে আরও সমৃদ্ধ করেছে ভারী ঐতিহ্যবাহী স্বর্ণালংকার। খোঁপা করা চুলের ওপরে গয়না, ভারী ঝুমকা কানের দুল, কয়েক স্তরের মুক্তার মালা এবং কোমরে একটি বিছা পরতে দেখা গেছে তাকে।
এদিকে বিশেষভাবে আকর্ষণীয় ছিল তার হাতের সাজ। ছবিতে তিনি হাত ও আঙুলগুলো সুন্দরভাবে আলতা দিয়ে রাঙিয়ে নিয়েছেন, যা প্রাচীন বাংলার পূজার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।
ছবিগুলোতে সেমন্তী বিভিন্ন ভঙ্গিমা প্রকাশ পেয়েছে। একটি ছবিতে তিনি হাসিমুখে চুল ঠিক করছেন, অন্য একটি ছবিতে তার অলংকৃত হাত ও আলতা রাঙা আঙুলকে দেখাচ্ছেন, যা সাজের সূক্ষ্ম বিবরণকে তুলে ধরেছে। আবার ঘাসের ওপর শুয়েও পোজ দিয়েছেন। তার এ ছবিগুলো দেখে তার ভক্ত-নেটিজেনরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে দুর্গোৎসব শুরু হতেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং পূজা চেরিও নিজেদের নতুন নতুন ছবি প্রকাশ করে নিজেদের পক্ষ থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও তাদের শারদ শুভেচ্ছা জানান।
সপ্তমী শেষ হয়ে বিজয়া দশমীর আর মাত্র কয়েক দিন বাকি। ভক্তদের প্রত্যাশা, প্রতিটি তারকার এবং সবার এই বিশেষ উৎসবের দিনগুলো বর্ণিল আনন্দ ও খুশিতে কাটুক।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

পছন্দের খাবার খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

ক্যানসারের কাছে হার মানল ফেনীর ক্রিকেটার হৃদয়ের ইনিংস

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পাকিস্তানকে আবারও সহজেই হারিয়ে দিল বাংলাদেশ

দুর্গাপূজা দেখতে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল