রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঢাকায় হবে ঈদ মিছিল: আসিফ মাহমুদ

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৪, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ

আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। তবে ঈদে যারা ঢাকা থাকবেন তাদের অনেকেই ঘরে বসে অলস সময় কাটান। ফলে ঈদ উৎসবের আমেজটা যেন সেভাবে জমে ওঠে না। এ নিয়ে রোববার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই।’

 

‘এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

 

তিনি আরও লিখেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্যমেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনই মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।’

 

আসিফ মাহমুদ লিখেন, ‘আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসাথে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।’ সবশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

সীমান্তে মাদক সেবন করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

এক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুপানি নিউ মার্কেটে, চরম ভোগান্তিতে জনজীবন।

ছয় সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯১৫

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: নূরুল ইসলাম নয়ন

সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব পেলেন ফারুক আহমেদ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

খুলনায় সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ