রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তুমি আস্ত একটা ভালোবাসা’, পরিচালকের উপহারে পরীমনির উচ্ছ্বাস

প্রতিবেদক
admin
আগস্ট ২৪, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। স্টেকের কিছু ছবি প্রকাশ করে নিজের আনন্দের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
খাবারটি গিফট দেওয়ার জন্য প্রযোজক ও পরিচালক সাকিব সনেটকে মজার ছলে তুলনা করেছেন ‘আলাউদ্দিনের জাদুর চেরাগ’-এর সঙ্গে।
ফেসবুকে সাকিব সনেটকে ট্যাগ করে পরীমনি লিখেছেন, ‘আমি জানতাম তুমি আলাউদ্দিনের জাদুর চেরাগ, আস্ত একটা ভালোবাসা। ইশ, কী সুখের জীবন আমার, হিহি। আলহামদুলিল্লাহ।’
এ পোস্টের আগে আরেকটি পোস্টে তিনি সাকিব সনেটকে ট্যাগ দিয়ে তার কাছে স্টেক খাওয়ার বায়না ধরেছিলেন।
স্টেকের ছবি ও পরীমনির মজার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদনপ্রেমীদের নজর কেড়েছে। খাবার উপহার পেয়ে অভিনেত্রীর এমন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া নিয়েও চলছে আলোচনা।
পরীমনির ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের পাশাপাশি তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও প্রায়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত