রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৭ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২১, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

আগামী ২৪ ঘণ্টায় দেশের সাত বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে– রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। একই সময়ে রাতের তাপমাত্রা সামান্য পরিমাণে কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২১ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ ছাড়া শনিবার (২২ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং রোববার (২৩ মার্চ) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর মধ্যে প্রথম দিন সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দ্বিতীয় দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

অন্যদিকে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘন্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে। যার পরিমাণ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায়। উভয় জায়গায় তাপমাত্রার পরিমাণ ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আর এসময়ের মধ্যে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ১০ মিলিমিটার এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল, ফেনী ও যশোরে সামান্য পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ - আবহাওয়া

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: রণধীর জয়সওয়াল

যাত্রাবাড়ী থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিলেন মোঃ শাহ আলম।

প্রতিবেদন - সীমা প্রধান

মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান

জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর

বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন

অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মন দিতে চান পপি, সমালোচনায় জয়

মেয়েদের বিয়ের বয়স কমাতে রাজনৈতিক নেতারা তদবির করছেন: ববি হাজ্জাজ

মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার