বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আভাস

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
এপ্রিল ৫, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার (৫ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে, সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

১১ বছর পর একসঙ্গে, দেবকে নিয়ে শুভশ্রীর খোলা চিঠি

উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

প্রথমবার অংশ নিয়েই এসিসিতে নেতৃত্বের দায়িত্ব পেলেন তামিম ইকবাল

১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তা

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে রাজনৈতিক সংলাপ

‘জঙ্গি’ সাজিয়ে ছাত্রীদের পুলিশে দেওয়া কুমিল্লার সেই শিক্ষিকার বদলি

পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙল জনতা

জুলাই শহীদদের সনদ সম্ভাব্য, যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা শারমীন

নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা