রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

যাত্রাবাড়ী থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিলেন মোঃ শাহ আলম।

প্রতিবেদক
admin
অক্টোবর ২২, ২০২৬ ২:১১ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোঃ শাহ আলম।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পার্টি অফিসে সংগঠনটির দপ্তর সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক পদমর্যাদার নেতা মোঃ শাজাহান চৌধুরীর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর মোঃ শাহ আলম বলেন, দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং সংগঠনের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে কাজ করে গেছেন। ভবিষ্যতেও দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখতে চান তিনি।

তিনি আরও বলেন, রাজনীতির বাইরেও মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখতে চান। তাঁর কাছে রাজনীতি শুধু পদ-পদবির বিষয় নয়, বরং মানুষের আস্থা অর্জন, বিপদে পাশে দাঁড়ানো এবং সংগঠনের প্রতি দায়িত্ব পালন করাই গুরুত্বপূর্ণ।

যাত্রাবাড়ী থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যাশা তুলে ধরে শাহ আলম বলেন, তিনি চান, দলের জন্য তাঁর ত্যাগ, শ্রম, সাংগঠনিক ভূমিকা এবং দুঃসময়ে পাশে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দল তাঁকে মূল্যায়ন করুক। যোগ্যতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ভিত্তিতে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, সিনিয়র নেতাদের দিকনির্দেশনা ও পরামর্শ অনুসরণ করে যাত্রাবাড়ী থানা যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করতে চান। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে মোঃ শাহ আলম মহান আল্লাহর রহমত কামনা করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সিনিয়র নেতাদের দিকনির্দেশনায় সংগঠনের জন্য কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, জনগণ তা রুখবে : জামায়াত আমির

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

হামজার সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা জানালেন রাকিব-ফয়সালরা

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে কমছে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা