রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

প্রতিবেদক
admin
অক্টোবর ৫, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

শাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য দেশের একটি গণমাধ্যম ের নূর আহসান মৃদুল, বিডি দেশের একটি গণমাধ্যম ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক স মকাল ের মাঈনুল ইসলাম রাজু। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের এই নেতা।
একইসঙ্গে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতি থাকা অবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলায় জড়িতদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরও বেশি উদ্বেগের বিষয়।
মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জামায়াতের এই নেতা বলেন, এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে ক্যাম্পাসে আবারও সন্ত্রাসীদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। একইসঙ্গে একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়াসহ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর সব দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সানি লিওনকে বিয়েতে রাজি করাতে ড্যানিয়েলের যে কৌশল

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া!

ক্যানসারের কাছে হার মানল ফেনীর ক্রিকেটার হৃদয়ের ইনিংস

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে ভারত

তুমি আস্ত একটা ভালোবাসা’, পরিচালকের উপহারে পরীমনির উচ্ছ্বাস

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩

প্রথমবার অংশ নিয়েই এসিসিতে নেতৃত্বের দায়িত্ব পেলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী