বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া!

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে চলচ্চিত্রে পা রাখেন নুসরাত ফারিয়া। দুই বাংলার সিনেমায় অভিনয় করে এরই মধ্যে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী। কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় নায়কদের সঙ্গেও। তবে এবার নতুন একটি সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় যুক্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
সিনেমাটি ছাড়ার কারণ হিসেবে নুসরাত ফারিয়া জানিয়েছেন, এর অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে আর কাজটি করা সম্ভব হচ্ছে না। সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তার।
ফারিয়া বলেন, রায়হান খান তার কাছের মানুষ এবং সিনেমাটি নিয়ে তার সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যার কথা জানতে পারেন তিনি। এ কারণে সিনেমাটির সঙ্গে আর থাকা সম্ভব হচ্ছে না বলে জানান অভিনেত্রী।
সিনেমাটিতে ফারিয়ার অংশের শুটিং এখনো শুরু হয়নি। এরই মধ্যে ‘ট্রাইব্যুনাল’-এর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। তবে ফারিয়ার চরিত্রের দৃশ্যগুলো আদালতকেন্দ্রিক হওয়ায় তার অংশের শুটিং বাকি ছিল।
এ প্রসঙ্গে ফারিয়া জানান, তার চরিত্রের দৃশ্যগুলো মূলত আদালতকেন্দ্রিক। তাই এখনো শুটিং করা হয়নি। শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১১ সালে চট্টগ্রামে এক নারীকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটিতে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।
‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করার কথা তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমাসহ আরও অনেকে।
এদিকে নুসরাত ফারিয়া সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর পর তার পরিবর্তে ব্যারিস্টারের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি। ফলে ফারিয়ার জায়গায় নতুন মুখ কে আসছেন, সেটিই এখন সিনেমাটিকে ঘিরে আলোচনার বিষয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

করোনার ভ্যাকসিন ক্রয় : বেক্সিমকোর ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

দেশে সামগ্রিক অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ

কাউকে জুলাইয়ের একক মালিকানা নিতে দেওয়া যাবে না : ববি হাজ্জাজ

এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন

মির্জা ফখরুলের আসনে নির্বাচন করতে চান হিরো আলম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩

বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী