রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সানি লিওনকে বিয়েতে রাজি করাতে ড্যানিয়েলের যে কৌশল

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

শৈশব পেরিয়ে তারুণ্যে পা দিতেই জড়িয়ে পড়েন পর্ন জগতে। হয়ে ওঠেন নীল সিনেমার তারকা। বিশ্বজুড়ে পর্নস্টার হিসেবে বিপুল পরিচিতি পান। এরপর সেই অন্ধকার জগত ছেড়ে আসেন বলিউডে। অদম্য লড়াইয়ের মাধ্যমে নিজেকে মূল ধারার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তিনি সানি লিওন। তার জীবনটাই যেন একটা সিনেমা। নানা নাটকীয়তা আর বাধা-বিপত্তি পেরিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে থিতু হয়েছেন। ২০১১ সালে বিয়ে করে সংসার পাতেন। ড্যানিয়েল ওয়েভারের সঙ্গে এখনো সেই সংসার সুখেই চলছে।
সানির মতো ড্যানিয়েলও ছিলেন পর্নতারকা। কীভাবে সানির সঙ্গে তার পরিচয় হয়, কীভাবে তাদের প্রেম ও বিয়ে হয়, সে গল্পটা চলুন জেনে নেওয়া যাক।
তখন লাস ভেগাসে এক বান্ধবীর সঙ্গে থাকতেন সানি। সেখানেই এক রোস্তোরাঁয় ড্যানিয়েলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তার। ব্যান্ডের শো করতে গিয়ে প্রথম দেখাতেই সানির সৌন্দর্যের প্রেমে পড়ে যান ড্যানিয়েল। দেরি না করে সানির কাছে পরিচিত হন। সঙ্গে ফোন নম্বর আর ইমেইল আইডি চেয়ে নেন।
ওইদিনের পরই সানিকে মনের কথা জানিয়ে দেন ড্যানিয়েল। কিন্তু ড্যানিয়েলের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না সানির। নিয়মিত ইমেইল, মেজেস পাঠাতেন ড্যানিয়েল। কিন্তু জবাব দিতেন না সানি। এভাবেই অনেকদিন অতিবাহিত হয়।
এরপর সানি সিদ্ধান্ত নেন, ড্যানিয়েলের সঙ্গে একদিন দেখা করবেন। উদ্দেশ্যটা ছিল মনটাকে হালকা করা। কারণ ওই সময়ে তিনি তার মাকে হারান। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সেজন্যই ড্যানিয়েলের সঙ্গে ডেটে যান। সেদিন প্রায় ৫ ঘণ্টা একসঙ্গে কাটিয়েছিলেন তারা।
ভালোবাসার গল্পটা শুরু সেদিন থেকেই। একে-অপরকে ফুল, উপহার দেওয়া-নেওয়া চলতে থাকে। তিন বছর প্রেমের পর ২০১১ সালে বিয়ে করেন সানি লিওন ও ড্যানিয়েল। সামাজিক ও ধর্মীয় রীতি মেনেই তারা গাঁটছড়া বাঁধেন।
বর্তমানে তিন সন্তান নিয়ে সানি ও ড্যানিয়েলের সুখের সংসার। এর মধ্যে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। এরপর দুই জমজ সন্তান আশির ও নোয়াহ’র জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৫, সেনা মোতায়েন

দুই আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

বাবা-মায়ের পর এবার জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা

বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

অপসারণ নয়, বাধ্যতামূলক অবসর

সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী