বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির

প্রতিবেদক
Ajker Dhara 24
আগস্ট ২৮, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে গ্যাস লিকেজজনিত ভয়াবহ বিস্ফোরণে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জাকির হোসেন নামে এক বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই খবরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা, শোকে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহত জাকির হোসেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে মাত্র দেড় বছর আগে জমিজমা বিক্রি ও ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে রাশিয়ার আমুর এলাকায় এলএনজি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন একটি গ্যাস কমপ্লেক্সে চাকরি করতেন। তার আয়ে ধারদেনা পরিশোধ করে সংসার কোনোমতে চলার মধ্যেই সম্প্রতি তিনি একটি প্রমোশন পান। পরিবারে আশার আলো জাগলেও গত ৫ দিন আগে সিনোপেক কোম্পানিতে ঘটা বিস্ফোরণে তার মৃত্যু হয়। গত সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, জাকিরের পরিবার অত্যন্ত অসহায় ও অস্বচ্ছল। দেশে থাকা অবস্থায় রিকশা চালানোসহ নানা কাজ করে সংসার চালাতে হিমশিম খেতেন জাকির। বাধ্য হয়েই ঋণ করে ও সম্পত্তি বিক্রি করে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারটি যেমন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারাল, তেমনি তাদের মাথার ওপর চেপে বসেছে ঋণের বিশাল পাহাড়। পরিবারের পক্ষ থেকে জাকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে জাকিরের মৃত্যুর খবরটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। পরিবারটি অত্যন্ত অস্বচ্ছল। বর্তমানে প্রশাসনের প্রথম প্রচেষ্টা হলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে জাকিরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা। পাশাপাশি, এই অসহায় পরিবারটিকে সরকারের পক্ষ থেকে সার্বিক আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঢাকাসহ ১৫ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ

কুকুরেলার চোটে রিয়ালের রক্ষণে বাড়ল দুশ্চিন্তা

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে সরকার

রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ইয়ামালের ‘পিঙ্ক পার্টিতে’ গোলাপি সাজে নজর কাড়লেন গার্লফ্রেন্ড ইনেস

পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

হঠাৎ দীপা খন্দকারের একি হাল! নতুন লুক ঘিরে ভক্তদের কৌতূহল