রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তোমার মতো ‘প্রাক্তন’ আমরাও চাই

প্রতিবেদক
admin
অক্টোবর ৩, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

পুজোর আগেই জমে উঠেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘দেশু ৭’-এর প্রচার। আগরতলা, শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রচারে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় এই জুটি। মঞ্চে নাচ-গান আর দুজনের উপস্থিতিতে তৈরি হয় উন্মাদনা। তবে প্রচারের আলো ছাপিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি চর্চা হচ্ছে তাদের পুরোনো সম্পর্ক ঘিরে।
দুর্গাপুরের প্রচার অনুষ্ঠানে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী নজর কাড়েন জনপ্রিয় ব্র্যান্ড জারার কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি পোশাকে।তবে পোশাকের চেয়ে শুভশ্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবির কমেন্টবক্সেই বেশি নজর দিয়েছেন নেটিজেনরা। কারণ, দেব-শুভশ্রীর পুরোনো প্রেমের প্রসঙ্গ টেনে একের পর এক মন্তব্য করেছেন ভক্তরা।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই জুটির মধ্যে পর্দার রসায়নের পাশাপাশি গড়ে উঠেছিল প্রেমের সম্পর্কও। ২০১৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর দুজনেই জীবনে এগিয়ে গেছেন। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। অন্যদিকে দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই আলোচনায়।
তাই বর্তমান সময়ে দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখে পুরোনো দিনের প্রসঙ্গ টেনে মজা করতে ছাড়েননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’ আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে লেখেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?’
আরও এক ভক্ত লিখেছেন, ‘প্রাক্তনের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’ কেউ আবার মজার ছলে শুভশ্রীকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, ‘তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল।’
অবশ্য দেব-শুভশ্রীর এই পুরোনো সম্পর্কের স্মৃতি ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিলেও, তাদের বর্তমান ব্যস্ততা সিনেমা ঘিরেই। ‘দেশু ৭’ হতে যাচ্ছে এই জুটির একসঙ্গে সপ্তম সিনেমা। ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন দেব।
পুজোর আবহে দর্শকদের সামনে আসছে ‘দেশু ৭’। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। পুরোনো এ জুটির পর্দার নতুন রসায়ন কতটা জমে, দর্শকদের কতটা টানতে পারে সেটাই সে প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৫ অক্টোবর।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দুই আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন

বাংলাদেশে স্টারলিংকের ফোন চালু নিয়ে উচ্ছ্বাস মাস্কের, ভারতের ওপর ঝারলেন ক্ষোভ

তাহসিফের মৃত্যু নিয়ে বন্ধুর ফেসবুক পোস্টে ‘রহস্যময়’ প্রশ্ন

আইনজীবী তালিকাভুক্তিতে নির্ধারণ হচ্ছে সর্বোচ্চ বয়সসীমা

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চলতি অর্থবছরেই সিটি-ইউপি-পৌরসভাসহ ৫ নির্বাচন

মৃত্যুদণ্ড পাওয়া কে এই জনপ্রিয় টিভি উপস্থাপিকা সারা খলিফা?