রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মডেল ও অভিনেত্রী তুলনা আর নেই

প্রতিবেদক
admin
অক্টোবর ২৪, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (২৪ অক্টোবর) তুলনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তুলনার ব্রেন টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে সেটি থেকে ক্যানসার শনাক্ত হয়। অসুস্থতার সঙ্গে লড়াই করে একপর্যায়ে অস্ত্রোপচারের মাধ্যমে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কর্মজীবনে তুলনা আল হারুন শুধু মডেল কিংবা অভিনেত্রী হিসেবেই নয়, টেলিভিশন উপস্থাপিকা হিসেবেও পরিচিতি অর্জন করেছিলেন। ফ্যাশন কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনায়ও ছিল তাঁর দক্ষতা। নিজের কাজের মধ্য দিয়ে বিনোদন ও ফ্যাশন জগতে তৈরি করেছিলেন আলাদা অবস্থান।
জীবনের কঠিন সময়েও নিজের লড়াই চালিয়ে গেছেন তুলনা। ব্যক্তিগত অসুস্থতার নানা প্রতিকূলতা পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব অনেকের নজর কেড়েছিল। তার মৃত্যুর খবরে সহকর্মী, ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোক।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রয়াত এই মডেল-অভিনেত্রীর স্মৃতিচারণ করছেন। তার কাজ, ব্যক্তিত্ব ও লড়াকু মানসিকতার কথা তুলে ধরে শোক প্রকাশ করছেন পরিচিতজনেরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর সড়কে তুলনার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নোয়াখালীতে মিলল নতুন গ্যাসের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

এইচএসসির ফল নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতির বার্তা

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন: স্বাস্থ্যমন্ত্রী

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা