বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালের উদ্দেশে পলকের দুই আর্জি

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি সুবিধা চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ ও আইনজীবীর সঙ্গে আলাপের সুযোগ চান। এসময় তিনি দুটি প্রশ্নও রাখেন।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাঠগড়ায় দাঁড়িয়ে ট্রাইব্যুনালের উদ্দেশে পলক প্রথম আর্জি হিসেবে জানান, তিনি নামাজ আদায় ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় চান।

 

এরপর আদালতে আনার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে পলক বলেন, এদিন তাকে দুহাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আনা হয়েছে। তিনি এর কারণ জানতে চান।

 

জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, এটি হয়তো নিরাপত্তার স্বার্থে পুলিশ করেছে, এর সঠিক ব্যাখ্যা পুলিশই দিতে পারবে।

 

পরবর্তীতে ট্রাইব্যুনালের কম্পিউটার ব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে ব্যবহৃত উইন্ডোজটি ঝুঁকিপূর্ণ এবং এটি একটি পাইরেটেড সফটওয়্যার।

 

জবাবে প্রসিকিউটর তামিম জানান, বিষয়টি তারা খতিয়ে দেখতে আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন।

 

এদিকে শুনানিকালে ট্রাইব্যুনালে এই মামলার নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক আসামি। মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর ডেঙ্গু কর্মসূচির অংশ হিসেবে কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় মন্ত্রণালয়, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ৬টি জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

এবার পিংক বাসে নারীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালু

ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন জাতীয়

নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী রাজনীতি