রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ১৮, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক সাবেক শিক্ষার্থীও এই হামলায় জড়িত ছিলেন এবং তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রথমে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন ঠেকাতে মরিয়া ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। তারা প্রকাশ্যে হামলা চালিয়ে আন্দোলন দমানোর চেষ্টা চালায়। মূলত ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদেই সারাদেশে আন্দোলন জোরদার হয় এবং এই আন্দোলনের তোড়েই শেষ পর্যন্ত শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।

সর্বশেষ - শিক্ষাঙ্গন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

এবার অন্তর্ভূক্তিমূলক নববর্ষ উদযাপনের উদ্যোগ

পদ হারাচ্ছেন আইজিপি আলী হোসেন ফকির?

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা চিত্রনায়িকা বর্ষার

কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যানটিন বয় গ্রেপ্তার

দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক’- অপ্রতিমের মায়ের আর্তনাদ

সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর গ্রেপ্তার

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে আহ্বান রাষ্ট্রপতির

জুয়ার ভয়াবহ পরিণতি তুলে ধরে তরুণদের সতর্ক করলেন চমক

সাভারে ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১২৪৬ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার I