রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গ্রেপ্তার হলেন বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভোটগ্রহণ শুরুর পর হুমায়ুন কবির ভোট কারচুপির অভিযোগ তোলেন। পরে একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
 প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, আমি জানি না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।
এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভ অভিযোগ করেন, কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।
পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগে হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

গোপালগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

শান্তিপূর্ণ দুর্গাপূজা, বিএনপির সাফল্য: নাছির

মন্ত্রিসভায় আসতে পারে গুরুত্বপূর্ণ রদবদল।

যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান

রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কিনা, তদন্ত হচ্ছে : ডিএমপি কমিশনার

লংমার্চ থেকে ফিরেই জামায়াতে ইসলামীর আমির আবার সরকারের সাফাই গাইবেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, ‘লংমার্চে গিয়ে এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী? ঠিকই তো লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন!’ শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আজকে জামায়াতের লংমার্চে বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহতের ঘটনা ঘটেছে। নিজেদের অনেক নেতাকর্মীও মারাত্মকভাবে আহত হয়েছেন। যান চলাচল বন্ধ করে লংমার্চ করায় জনমানুষের ভোগান্তির চিত্রও মিডিয়ায় দেখলাম। আরও পড়ুন ডা. শফিকুর রহমান / ‘সাত দফা না মানলে এক দফার আন্দোলন অনিবার্য’ আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন পোস্টে আব্দুল কাদের বলেন, অনেককে দেখলাম কৌশল হিসেবে পদযাত্রায় বারবার পাঞ্জাবী চেঞ্জ করেছেন, হেলমেটের আশ্রয়ও নিয়েছেন। এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী? ঠিকই তো লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন! তিনি লিখেন, নির্বাচন পরবর্তীতে কিংবা আগামী স্থানীয় নির্বাচন উপলক্ষে জামায়াত যদি তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মোলাকাত করে তাদেরকে চাঙ্গা করতে চায়, সেক্ষেত্রে তারা দলীয় ব্যানারে ভিন্ন নামে ভিন্ন কর্মসূচি দিতে পারে। এতে করে লংমার্চ নামক সর্বোচ্চ রাজনৈতিক কর্মসূচিটাকেও খেলা করা হইল না, জনমানুষের ভোগান্তিও হইল না, প্রাণহানীও ঘটলো না। তিনি আরও লেখেন, তবে সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে একটু বিপাকে পড়তে পারে, সেটা ছুটির দিনে ঢাকায় একটা বিক্ষোভ কর্মসূচি দিয়ে পুষিয়ে নিতে পারবে। আশাকরি, আমিরে জামায়াত বিষয়টা বিবেচনায় রাখবেন।