রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বাংলাদেশে স্টারলিংকের ফোন চালু নিয়ে উচ্ছ্বাস মাস্কের, ভারতের ওপর ঝারলেন ক্ষোভ

প্রতিবেদক
admin
অক্টোবর ৮, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

বাংলাদেশে স্টারলিংকের ফোন চালু হওয়া নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। অপরদিকে ভারতে স্টারলিংকের কার্যক্রম এখনো শুরু করতে না দেওয়ায় দেশটির ওপর ক্ষোভ ঝেরেছেন তিনি। স্পেসএক্সের প্রধান মাস্ক প্রশ্ন রেখেছেন, ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুখেশ আম্বানি ভারতের আসল বস কি না?
বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক্সে তিনি ভারতের সমালোচনা করে লিখেছেন, “বিশ্বের ১৬৫টি দেশে স্টারলিংকের লাইসেন্স আছে। ভারতের সরকারের প্রতিটি আইন মানার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরও কেন ভারতে এখনো লাইসেন্স নেই? ভারতের আসল বস কী তাহলে আম্বানি?”
অপরদিকে বাংলাদেশে স্যাটেলাইট ফোন চালু নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
স্টারলিংকের পোস্টটি শেয়ার করে মাস্ক লিখেছেন, “বাংলাদেশে এখন স্টারলিংক মোবাইল অ্যাভেইলেভল!”
স্টারলিংক বাংলাদেশে এ সেবা চালু নিয়ে করা পোস্টে লিখেছে, “বাংলালিংক মেলার মাধ্যমে বাংলাদেশে এখন স্টারলিংকের মোবাইল পাওয়া যাচ্ছে। এই মোবাইলে নেটওয়ার্কবিহীন অঞ্চলে এখন লাখ লাখ কাস্টমার এখন অ্যাপস দিয়ে মেসেজ, লোকেশন শেয়ার ও যুক্ত থাকতে পারবেন।”
স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টাফানি বেডনারেক বাংলাদেশ নিয়ে বলেছেন, “স্টারলিংকের মোবাইল দিয়ে আমরা বাংলাদেশে এখন লাখ লাখ মানুষকে যুক্ত করছি। আমাদের প্রযুক্তি নেটওয়ার্কবিহীন অঞ্চলে বাড়তি কানেক্টিটিভি দিচ্ছে যেন উপকূলীয় জনবসতি, দুর্গম অঞ্চলের ব্যবসা, পরিবার এবং পর্যটকরা যেন সবার সঙ্গে যুক্ত থাকতে পারেন, তারা যেখানেই থাকেন না কেন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছাত্র আন্দোলনে হামলা, জামিন পেলেন আ. লীগের ৩ নেতা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

দুই জেলার দায়িত্ব পেলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

সেঞ্চুরি না হলেও দল জেতায় খুশি তামিম

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ক্যারিয়ারের প্রথম সিনেমায় কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন পরীমণি?

৩ ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন: নীতি টেলর