বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন।
গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় অবস্থিত দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক। অভিযোগকারী তিন শিক্ষার্থী ওই মাদরাসার আবাসিক ছাত্র।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনে মাদরাসার তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদরাসায় গেলে ওই শিক্ষার্থী তার কাছে বিষয়টি জানায়। পরে দাদা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
এ ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে আটক করে। পরে রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে কোটচাঁদপুর থানায় মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ছাত্রদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে, যা কোনো অভিভাবকের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি এর বিচার চাই।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গত কয়েকদিনে মাদরাসার তিন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বলাৎকার করেন। এক শিক্ষার্থী তার দাদার কাছে বিষয়টি জানালে পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।
তিনি আরও বলেন, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ (বলাৎকার) মামলা করেছেন। আবুল বাশারকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দেশের সব ব্যাংক ও বিকাশ-রকেট-নগদের জন্য জরুরি নির্দেশনা

ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের সনদ সম্ভাব্য, যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা শারমীন

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার

সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা

হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির

মানুষকে ‘অদক্ষ বানর’ বললেন মাস্ক, কারণ কী?

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি