বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরি না হলেও দল জেতায় খুশি তামিম

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

জিডি ট্রফিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের জয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আজিজুল হাকিম তামিম। ৫ চার ২ ছক্কায় ৭৯ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আছে কি না? এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘না, সেঞ্চুরি নিয়ে আক্ষেপ নেই। দল ম্যাচ জিতেছে এটাতেই বেশি খুশি।’
আজকের জয় নিয়ে তামিম বলেছেন, ‘আগের ম্যাচে ওরা (অনূর্ধ্ব-১৯) ভালো ক্রিকেট খেলেছিল দেখেই জিতেছিল, আমরা হেরেছিলাম। আমরা এই ম্যাচের আগে প্ল্যান করে এসেছিলাম যে কীভাবে কী করা যায়। ব্যাটিংয়ের দিকে বোলিংয়ের দিকে কিছু জায়গায় গ্যাপ ছিল। সেখানে কথা বলে অনুশীলন করেছি এবং কামব্যাক করেছি।’
জিডি ট্রফি নিয়ে তামিম বলেছেন, ‘অবশ্যই এটা জুনিয়রদের জন্য অনেক ভালো সুযোগ। আমরাও কিন্তু অনূর্ধ্ব-১৯ খেলেছি। তখন আমাদের এইটা ছিল না। এটা অনেক বড় ব্যাপার। সামনে অনেক টুর্নামেন্ট আসছে, বিশ্বকাপসহ, তাদের (অনূর্ধ্ব-১৯) জন্য অনেক ভালো এটা আমি মনে করি।’
এছাড়া ট্রফি জেতা প্রসঙ্গে এই ওপেনার জানান, ‘ট্রফি তো আসলে একদম শেষে। আমরা সবসময় ম্যাচ ধরে ধরে এগোতে চাই। কথা বলার সময়েও আমাদের এটাই চিন্তা থাকে যে পরের ম্যাচটা কী হবে, এটাই চেষ্টা করে গেছি ভালো কিছু করার, ভালো ক্রিকেটটা খেলার। এটাই আর কিছু না।’
এর আগে দলের অধিনায়কত্ব করলেও এবারে নেতৃত্বে নেই তামিম। এর কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আসলে অধিনায়ককে সবাই সাহায্য করি। অধিনায়ক যে হোক, দায়িত্ব সবারই। সবাই আমরা যেন সেরা ক্রিকেটটা খেলতে পারি। ম্যাচটা যেন জিততে পারি। দলের জন্য যেন খেলতে পারি। আমরা যারা আছি, সবাই সাহায্য করার চেষ্টা করি, বাকিটা দিনশেষে ফল।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’

মন্ত্রিসভায় আসতে পারে গুরুত্বপূর্ণ রদবদল।

নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: রণধীর জয়সওয়াল

ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

বর্ষবরণ হবে ‘অন্তর্ভুক্তিমূলক’, মঙ্গল শোভাযাত্রার নামেও আসছে নতুন পরিবর্তন!

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী