রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সহ-অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। দেশটির সরকারি কৌঁসুলিরা ওই দৃশ্যকে ‘সামাজিক রীতিনীতি’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মামলাটি করেছেন।
‘তেহরান প্যারিস তেহরান’ নামের নাটকটিতে সারা নামে এক তরুরীণ গল্প তুলে ধরা হয়েছে। বাবার হত্যার প্রতিশোধ নিতে তেহরান থেকে প্যারিসে যান তিনি। পরে আবার ইরানে ফিরে আসেন।
নাটকের একটি দৃ্শ্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সেখানে অভিনেত্রী ফাতেমেহ মাসৌাদিফারকে তার সহ-অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের বুকের দিকে মাথা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। অভিনেতার হাতও তখন অভিনেত্রীর মাথার উপর ছিল বলে মনে হয়।
ইরানের ইসলামি আইন অনুযায়ী, আত্মীয়তার সম্পর্ক নেই- এমন নারী ও পুরুষের মধ্যে প্রকাশ্যে শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ। মঞ্চে অভিনয়ের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য। তবে নাটকটির প্রযোজনা সংস্থা বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
‘ইরান ইন্টারন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, খুব কাছ থেকে এবং সংকীর্ণ কোণ থেকে ধারণ করা মোবাইল ভিডিওর কারণে অভিনেতা-অভিনেত্রীকে বাস্তবের তুলনায় বেশি কাছাকাছি মনে হচ্ছে।
প্রযোজনা সংস্থাটি আরও জানিয়েছে, বিতর্কিত দৃশ্যে অভিনয় করা দুই চরিত্র আসলে ভাই-বোন। ফলে ইসলামি আইনের দৃষ্টিতে তাদের মধ্যে শারীরিক স্পর্শ নিষিদ্ধ নয়। সংস্থাটির দাবি, নাটকের একটি সংকটপূর্ণ মুহূর্তে ওই দৃশ্যটি দেখানো হয়েছিল।
এর আগে চলতি সপ্তাহেই, কোম শহরের একটি আপিল আদালত গায়িকা পারাস্তুা আহমাদি এবং আরও সাতজন সংগীতশিল্পীর সাজা বহাল রাখে। ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবের আয়োজিত একটি কনসার্টে হিজাব ছাড়া গান গাওয়ার কারণে তাদের সাজা দেওয়া হয়েছিল।
আদালতের রায়ে প্রত্যেককে ৭৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। পাশাপাশি দুই বছরের জন্য তাদের গান পরিবেশন ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

২৪ ঘণ্টায় ডেঙ্গু ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩

সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা জারি

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন জাতীয়

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ দেখাবে না দেশের কোনো টিভি চ্যানেল

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না : রাশেদ খাঁন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনসহ মোট মৃত্যু ১০৬৫

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু