বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ দেখাবে না দেশের কোনো টিভি চ্যানেল

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার সাদা পোশাকে নেমেছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই যুগ। দীর্ঘ অপেক্ষার পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। কিন্তু এই প্রত্যাবর্তনের মুহূর্তে বাংলাদেশের সমর্থকদের জন্য অপেক্ষা করছে খানিকটা হতাশাও— দেশের টেলিভিশনের কোনো চ্যানেলেই দেখা যাবে না দুই টেস্টের এই সিরিজ।
আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর হবে দ্বিতীয় ম্যাচ। প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেট—স্বাভাবিকভাবেই এই সিরিজ ঘিরে আগ্রহের কমতি থাকার কথা নয়। কিন্তু দেশের দর্শকদের সেই আগ্রহ মেটাতে এবার টেলিভিশনের পর্দা পাশে থাকছে না।
বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের বেশির ভাগ ম্যাচ সম্প্রচার করে টি- স্পোর্টস। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সম্প্রচার স্বত্ব পায়নি দেশের এই বেসরকারি টেলিভিশন চ্যানেল। এমনকি দেশের অন্য কোনো চ্যানেলও সম্প্রচার স্বত্ব পায়নি। সমর্থকদের তাই যেতে হবে ডিজিটাল মাধ্যমে। নির্দিষ্ট ফি দিয়ে ট্যাপম্যাড অ্যাপে দেখা যাবে দুই টেস্টের ম্যাচ।
অন্য দেশগুলোর দর্শকদের অবশ্য বাংলাদেশের সমর্থকদের মতো এতটা ঝামেলায় পড়তে হবে না। শ্রীলঙ্কায় সিরিজটি দেখা যাবে স্টার স্পোর্টস, এসএলটি ও সুপ্রিম টিভিতে। পাকিস্তানে সম্প্রচার করবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড। মালদ্বীপে স্টার স্পোর্টসে খেলা দেখার ব্যবস্থা থাকছে মেডিয়ানেটের সৌজন্যে।
নেপাল ও ভুটান থেকেও এই সিরিজ দেখা যাবে স্টার স্পোর্টসে। ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি ম্যাচ দেখার সুযোগ থাকছে জিও হটস্টারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত আন্তর্জাতিক সম্প্রচারকদের তালিকা থেকেই এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

জাতিসংঘের মহাসচিব এখন ঢাকায়

নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান

প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ নাটোরের ফাতেমার

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

দুই জেলার দায়িত্ব পেলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু