রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা জারি

প্রতিবেদক
admin
অক্টোবর ২৭, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

দেশের সব মাদরাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (২৬ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক মাদরাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

এই কর্মসূচির ১০টি ইভেন্ট হলো—

১. ফুটবল ২. টি-টেন ক্রিকেট ৩. কাবাডি ৪. অ্যাথলেটিক্স ৫. ব্যাডমিন্টন ৬. দাবা ৭. সাঁতার ৮. মার্শাল আর্ট ৯. ভলিবল ১০. টেবিল টেনিস

এসব ইভেন্টের পাশাপাশি মাদরাসাগুলোতে আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা, শিশু-কিশোরদের সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি ক্রীড়া বৃত্তি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে উন্নত প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

বাংলাদেশের সাংবাদিকগুলোকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিসা’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ: ডিজিটাল পেমেন্ট ও ই-কমার্সের অগ্রযাত্রায় যৌথ অংশীদারিত্বের নতুন দিগন্ত I

এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

জে-১০সিই ফাইটার বিমান কেনার দর-কষাকষি চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা জারি

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক: তারেক রহমান