বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেতের পাশে পড়ে থাকা কার্টনে ছয় টুকরো মরদেহ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

ফরিদপুরের মধুখালীতে ধানক্ষেতের পাশ থেকে তিনটি কার্টনে ভরা এক অজ্ঞাতনামা পুরুষের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি কার্টন দেখতে পান স্থানীয় পথচারীরা। কার্টনলো দেখে সন্দেহ হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের উপস্থিতিতে কার্টনগুলোর মুখ খুললে সেগুলোর ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ট্রাইব্যুনালের উদ্দেশে পলকের দুই আর্জি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম, ‘দুই বোর্ডই আন্তরিকভাবে চেষ্টা করছে’

গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করা হচ্ছে: অতিরিক্ত প্রেস সচিব

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

শিল্প কোনো পাপ নয়’, শিল্পীদের অভিনয় ছাড়ার ঘটনায় প্রভা

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৫, সেনা মোতায়েন

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান

চিকিৎসা করাতে ভারতে গিয়ে এক বন্ধুর মৃত্যু, শোক সইতে না পেরে প্রাণ গেল আরেক বন্ধুরও

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা চিত্রনায়িকা বর্ষার