বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা করাতে ভারতে গিয়ে এক বন্ধুর মৃত্যু, শোক সইতে না পেরে প্রাণ গেল আরেক বন্ধুরও

প্রতিবেদক
admin
আগস্ট ১৩, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

বন্ধুর চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে আকস্মিকভাবে মারা গেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিল্লাল মাঝি (৫০)। প্রিয়বন্ধুর এই মৃত্যুর শোক সইতে না পেরে পরদিন মারা যান তাঁর বন্ধু হাবিবুর রহমানও (৫৭)।
বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড় ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে দুজনের মরদেহ রয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর মরদেহ দুটি দেশে ফিরিয়ে এনে একসঙ্গে পাশাপাশি দাফনের জন্য বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তাঁদের পরিবার।
নিহত বিল্লাল মাঝির বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির কাছে এবং তাঁর বন্ধু হাবিবুর রহমানের বাড়ি একই জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের গ্রামে।
বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার জানান, তাঁর বাবা বন্ধু হাবিবুর রহমানের ক্যানসার চিকিৎসায় সহায়তা করার জন্য প্রায় ২৫ দিন আগে ভারতে গিয়েছিলেন। কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা শেষ করে গত ৯ আগস্ট তাঁরা দেশে ফেরার পথ ধরেন। কলকাতা থেকে ট্যাক্সিতে করে আসার সময় বিল্লাল মাঝি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন।
হাবিবুর রহমান তাঁকে দ্রুত নিকটস্থ ভাঙড় ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিল্লাল মাঝিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে বন্ধুর লাশের পাশে থাকা অবস্থায় এই গভীর শোক সহ্য করতে না পেরে পরদিন ১০ আগস্ট হাবিবুর রহমানও মারা যান।
আফরোজা আক্তার আরও বলেন, ‘আমার বাবা ও বাবার মরদেহ এখন ওই হাসপাতালেই আছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি করছি। দুই বন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে, আমরা তাঁদের দেশের মাটিতে পাশাপাশি দাফন করতে চাই।’
নিহতদের স্বজন শহীদুল্লাহ জানান, দুই বন্ধুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চাওয়া হচ্ছে। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, ‘মরদেহ দুটি দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সরকার যেন দ্রুত গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এ বিষয়ে জানিয়েছেন যে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

হামজার সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা জানালেন রাকিব-ফয়সালরা

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জন খুন, আটক ১

রাজধানীতে সার্কিট হাউজ রোডে উল্টোপথে মন্ত্রী মিল্লাতের গাড়ি, জরিমানা ৬ হাজার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ আদালতের

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড়ও দেওয়া হবে না : জামায়াত

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল