বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম, ‘দুই বোর্ডই আন্তরিকভাবে চেষ্টা করছে’

প্রতিবেদক
admin
আগস্ট ৩১, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত সিরিজটি। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়।
তবে বর্তমান সূচি অনুযায়ী এবারও সিরিজটি আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। তবু সিরিজ বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজ আয়োজনের জন্য নতুন সময়সূচি খুঁজতে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, সিরিজটি আয়োজনের ব্যাপারে দুই বোর্ডই আন্তরিক এবং সম্ভাব্য নতুন সময় খুঁজছে।
তামিম বলেন, ‘ভারত সিরিজ হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুটো বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি; দুই পক্ষই সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কোন সময়ে সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’
মূলত দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণেই সিরিজটির জন্য নতুন সময় বের করা সহজ হচ্ছে না বলে জানান বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘বাংলাদেশের মাঝখানে তিনটি সিরিজ আছে। ভারত ও বিসিসিআইও তাদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তারপরও আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি। তারিখগুলো নিয়ে কাজ হচ্ছে।’
২০২৫ সালের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিসিবির আলোচনায় সফরটি এক বছরের বেশি সময় পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়।
তবে বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরেও সিরিজটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিবেশী দুই দেশের সিরিজটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে; এমন আলোচনাও রয়েছে। তবে তামিম আশাবাদী, দুই বোর্ডের ইতিবাচক মনোভাবের কারণে সিরিজটি আয়োজনের সম্ভাবনা এখনো রয়েছে।
তিনি বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’
দুই বোর্ড নতুন একটি উপযুক্ত সময় বের করতে পারলে দীর্ঘ প্রতীক্ষিত এই ছয় ম্যাচের সীমিত ওভারের সিরিজটি অনুষ্ঠিত হবে বলে আশা করছে বিসিবি। তবে কবে নাগাদ নতুন সূচি চূড়ান্ত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪

সানি লিওনকে বিয়েতে রাজি করাতে ড্যানিয়েলের যে কৌশল

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনিস বিমানবন্দরে গিয়ে চমকে গেলেন সুনেরাহ্‌!

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে

জুলাই আন্দোলনে গুলি: সহকারী কমিশনার সাইফুল গ্রেফতার

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির

পায়রা বন্দর অর্থনীতির জন্য বিষফোড়া: পরিকল্পনা উপদেষ্টা

৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ