বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৪, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি আপনাদের অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিচ্ছি যে আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।

 

জুলাই অভ্যুত্থানে আহতদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতী সন্তান। আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের এই অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিচ্ছি, সব সময় পাশে থাকব।’

 

সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা থাকবে উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, ‘এখন পর্যন্ত ৪ হাজার ২০০ (জন) এর ওপরে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় জারি থাকবে। আমরা চেষ্টা করব একটা রিহ্যাবিলিটেশনের (পুনর্বাসন) জন্য। সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব। এবং এই আর্থিক সাহায্য–সহযোগিতা আপনাদের সব সময় জারি থাকবে।’

 

আহত ব্যক্তিদের সম্মানে ইফতার আয়োজনের পাশাপাশি তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী কাজ করছে। ব্যবসায়ী, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগিতা করছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পক্ষ থেকে পাওয়া অর্থ আহতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) অর্থ সহায়তা করেছে। ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজখবর নেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে হটকারিতা বলা হচ্ছে: নাহিদ রাজনীতি

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

শ্রাবণের মেঘগুলো’ গেয়ে ভাইরাল সেই বিউটি রানি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

বাংলাদেশে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তায় দিতে প্রস্তুত জাতিসংঘ

স্কুল ব্যাংকিং সব শাখায় থাকতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

মন্ত্রিসভায় আসতে পারে গুরুত্বপূর্ণ রদবদল।

প্রধানমন্ত্রীর ডেঙ্গু কর্মসূচির অংশ হিসেবে কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় মন্ত্রণালয়, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বৈঠক

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি