বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

প্রতিবেদক
Ajker Dhara 24
আগস্ট ২৮, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান।
দেশটি বলেছে, মার্কিনিদের নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি কার্যকরে সহায়তা করে তাহলে মার্কিনিদের সমান অপরাধী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (২৮ আগস্ট) এক সতর্ক বার্তায় বলেছে, কোনো দেশ যদি নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করে তাহলে একটি দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে দায়ী হবে তারা।
এক্সে দেওয়া বার্তায় ইরানি মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি এবং নিন্দনীয়। যা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমান, মানবতাবিরোধী অপরাধ। এই নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যক অত্যন্ত ঝুঁকিতে ফেলবে বলেও জানিয়েছে তারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায় সব ধরনের সক্ষমতাকে ব্যবহার করব।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের নিষেধাজ্ঞা অমান্য করে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

হিথ্রো বিমানবন্দর বন্ধ: মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

দীপিকাকে ঘিরে জল্পনার অবসান, সামনে এল নতুন সমীকরণ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে রাজনৈতিক সংলাপ

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে হটকারিতা বলা হচ্ছে: নাহিদ রাজনীতি

ট্রাইব্যুনালে ৭ আসামির মৃত্যুদণ্ডের পরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জ্ঞান ফিরেছে, কথা বলছেন তামিম

মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, এনসিপির ক্ষোভ ও হুঁশিয়ারি

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

৩১ হাজার টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করেছিলেন বাবা, দুই মাস পর উদ্ধার করল পুলিশ

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী