রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারির পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত জুলাই মাসে প্রতিবেশী ইয়েমেন সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী সরাসরি ক্ষতিগ্রস্ত হলো। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি রাজধানীর বাসিন্দারা ভোর ৩টার কিছু আগে তাদের ফোনে একটি জরুরি বার্তা পান, যেখানে এলাকাটি ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির মুখে রয়েছে’ বলে সতর্ক করে ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
জরুরি বার্তাটি পাওয়ার পরপরই এএফপির সাংবাদিকরা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদি আরবে এই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর বিমান হামলার সতর্কতা তুলে নেওয়া হয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি পরবর্তীতে বিমান হামলার বিপদ কেটে গেছে মর্মে নাগরিকদের অবহিত করে জারি করা এই বিশেষ সতর্কতাটি প্রত্যাহার করে নেয়।
সূত্র: ডন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল

বিদেশে চিকিৎসায় দেশ হারাচ্ছে বছরে ৬০ হাজার কোটি টাকা

ব্যবহারকারীর হয়ে কাজ করবে ইলন মাস্কের নতুন এআই গ্রোক বট

ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির?

৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

৩ এপ্রিল ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদে ছুটি মিলবে ৯ দিন

দেশে ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু