বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

নিহত ব্যক্তির নাম মো. জজ মিয়া (৪৪)। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। তিনি ওই এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। জজ মিয়া রাজধানীর খিলগাঁওয়ে থাকতেন।

 

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে জিরানি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর তদন্ত শুরু করে খিলগাঁও থানার পুলিশ।

 

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ বলছে, গত মঙ্গলবার জজ মিয়া তাঁর খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে আগে থেকে আবদুল্লাহসহ অন্য ব্যক্তিরা অবস্থান করছিলেন। তারা ধারালো চাকু দিয়ে আঘাত করে জজ মিয়ার মৃত্যু নিশ্চিত করেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে জজ মিয়ার লাশ জিরানি খালে ফেলেন তারা। এ ঘটনায় জজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

 

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তদন্তের একপর্যায়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবদুল্লাহ বলেছেন, জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এর জেরে তাকে হত্যা করা হয়। তবে প্রকৃত ঘটনা কী, তা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার

ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামত করতে হবে : তারেক রহমান

করোনার ভ্যাকসিন ক্রয় : বেক্সিমকোর ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

দেশে সামগ্রিক অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন জাতীয়

খিলগাঁওয়ে সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১