বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে মাদক সেবন করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করতে গিয়ে এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার যুবলীগ নেতার নাম রুহুল আমিন ওরফে রুবেল (৩৪)। তিনি জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাফরগঞ্জ বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে।
মাদকসেবন যাওয়ায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়েছিল।
ব্রাহ্মণপাড়া ওসি ফারুক হোসেন বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে এখানে মাদক সেবন করতে আসে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা রয়েছে। এরপর সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বৃহস্পতিবার সকালে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ব্রাহ্মণপাড়ায় আটক যুবলীগ নেতা রুবেলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

‘স্বতন্ত্র সচিবালয়’ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে : প্রধান বিচারপতি

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি ফল প্রকাশ, পাসের হার ৫.৯৩ শতাংশ

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায়, এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না : তারেক রহমান

আ. লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন

মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ আদালতের