শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. প্রবাস খবর

সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২১, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়৷ নতুন এ নীতিমালা অনুযায়ী কোনও ঠিকাদারী প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না৷

 

শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে৷

এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷

 

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো৷ এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না৷ কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো৷ ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেস্টনি তৈরী করা হচ্ছে৷

 

নতুন এ নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোনও কর্মীকে বাদ দিতে পারবেন না৷ বেতনের ক্ষেত্রে সচ্ছতা আনতেও কর্মীদের ডিজাটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে৷

সূত্র আরও জানিয়েছে, ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারাদেশের আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে৷ যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে৷

সর্বশেষ - সারাদেশ