রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২২, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা।

শনিবার (২২ মার্চ) বিকেলে ৩টার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক স্লোগান দিতে দেখা যায়।

 

এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম। সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০ জনের এ দল শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে। এতে শাহবাগ দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।

কর্মসূচিতে রাজধানীর শনির আখড়ার বাসিন্দা রাজু আহমেদ বলেন, আওয়ামী লীগ এ দেশে যা করেছে তা উল্লেখ করার কিছু নেই। দেশের মানুষের প্রতি যে জুলুম তারা করেছে তারপর তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। বরং তাদের প্রত্যেকটা অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে।

 

এ প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী অর্ণব হোসেন জানান, জুলাই মঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে।

গতকাল রাতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে এ মঞ্চ শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করে। তিনি জানান, এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে। ক্রমান্বয়ে এতে আওয়ামী লীগ বিরোধী অনেকেই অংশ নেবে।

এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। তারপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বাবা-মায়ের পর এবার জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যা, আটক ভাতিজা

মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখার

মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখার

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

পছন্দের খাবার খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ধানক্ষেতের পাশে পড়ে থাকা কার্টনে ছয় টুকরো মরদেহ

সিনেমায় জুটি বাঁধছেন নিশো ও মেহজাবীন