রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

বিনোদন জগতের মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে নানা সময় নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন। এবার আলোচনায় নিজের ব্যক্তিগত পছন্দ, পর্দা করা এবং গণমাধ্যমে তার পুরোনো ছবি প্রকাশের বিষয়ে নিয়ে। সেই সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন- আমি মাথায় কাপড় দিয়ে থাকি প্রায় দুই বছর। এদিকে মিডিয়া সব নিউজ করে আমার আগের ক্লিভেজ শো করা। একজন নারীর চয়েস, কমফোর্ট, মডেস্টি- সব কিছুর চেয়ে ভিউ বেশি গুরুত্বপূর্ণ। ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে মেঘনা আলমের এসব বক্তব্য প্রকাশের পর শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ ভিন্নমতও জানাচ্ছেন। তবে নিজের অবস্থান ও ব্যক্তিগত পছন্দ নিয়ে স্পষ্ট করেছেন এ মডেল ও রাজনীতিবিদ।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছিলেন মেঘনা আলম। সেখানে তিনি দাবি করেন, ‘এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। তবু আমাকে কত অপবাদ দেওয়া হয়, শুধু ধর্মীয় লেবাসে না থাকার কারণে।’
তিনি বলেন, শুধু পোশাক বা ধর্মীয় অনুশাসন অনুসরণ না করার কারণে একজন নারীকে নিয়ে নানা ধরনের অপবাদ ছড়ানো হয়। একই সঙ্গে একজন নারীর ব্যক্তিগত পছন্দ ও জীবনযাপনের সিদ্ধান্তকে সম্মান করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মেঘনা আলম।
সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনাও করেন মেঘনা আলম। অভিযোগ করে তিনি বলেন, নৈতিকতা ও ধর্মের মুখোশ পরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কিংবা ভাইরাল অডিও ছড়িয়ে পড়লেও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। আর এমন সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে মেঘনা আলম বলেন, ‘এ কেমন দুনিয়া?’ একই সঙ্গে পুরোনো ছবি ও বর্তমান জীবনযাপনের মধ্যে পার্থক্য তুলে ধরে গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন মেঘনা আলম।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা অধিদপ্তরের

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত

প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা: জয়া আহসান

স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায়, এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭

চুরির সময় ধরা পড়ে শিক্ষিকাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিসা’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ: ডিজিটাল পেমেন্ট ও ই-কমার্সের অগ্রযাত্রায় যৌথ অংশীদারিত্বের নতুন দিগন্ত I