রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশটির ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ নিয়ে সাধারণদের পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। 
ভারতে তীব্র বন্যা পরিস্থিতি ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মাঝে প্রদীপ জ্বালানোর এই আহ্বানকে ‘বেদনাদায়ক পরিহাস’ বলে উল্লেখ করেছেন শ্রীলেখা। পাশাপাশি নরেন্দ্র মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে শ্রীলেখা মিত্র লেখেন, ‘মানুষকে বলা হচ্ছে প্রদীপ জ্বালাতে। কী এক অদ্ভুত বৈপরীত্য… আমাদের জীবনকে নরকে পরিণত করার পর এমন আবদার! ঠিক যেন এক বেদনাদায়ক পরিহাস।’
বিজেপি ও সরকারের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে অভনেত্রী আরও লেখেন, ’একজন স্বৈরাচারী- অথবা এক স্বৈরাচারী গোষ্ঠী- সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে; সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, জীবিকা কেড়ে নিচ্ছে, আর সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদ আরও গভীর করছে; অথচ একই সঙ্গে তারা দাবি করছে যে তারা স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার!’
বর্তমানের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী লেখেন, আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কেমন এক সমাজ গড়ে তুলছি যেখানে অন্ধ অনুসারীদের ভক্ত হিসেবে মহিমান্বিত করা হয়, আর শিক্ষিত ও ভিন্নমতাবলম্বীদের তকমা দেওয়া হয় দিমাগি নকশাল হিসেবে? এমন এক সময় যখন ভয়ই হয়ে ওঠে শাসনের হাতিয়ার আর ভিন্নমতকে দেখা হয় বিশ্বাসঘাতকতা হিসেবে?’
চারপাশের এই পরিস্থিতিকে একটি ’ঘোরতর পরিহাস’ এবং ’অন্ধকার যুগ’ হিসেবেও আখ্যা দেন অভিনেত্রী। তবে ক্ষমতাসীনদের এই উদ্যোগের বিপরীতে শ্রীলেখার পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকেই তার সঙ্গে সুর মিলিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বর্ষবরণ হবে ‘অন্তর্ভুক্তিমূলক’, মঙ্গল শোভাযাত্রার নামেও আসছে নতুন পরিবর্তন!

প্রতিবন্ধী বলে কিছু নেই, আসল সমস্যা প্রতিবন্ধকতা ও দৃষ্টিভঙ্গি’ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জে-১০সিই ফাইটার বিমান কেনার দর-কষাকষি চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা

চলতি অর্থবছরেই সিটি-ইউপি-পৌরসভাসহ ৫ নির্বাচন

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো গণমাধ্যম সংস্কার কমিশন

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

মেধার বদলে টাকার খেলা চলবে না, প্রশ্নফাঁসের দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ

ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম-হিমির