রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কসবায় চায়না গুলিসহ যুবক আটক, উদ্ধার ৯ রাউন্ড গুলি

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে কসবা থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করে পুলিশ। শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। সে পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা সূত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করে।

বিকেলে কাজ শেষে জয়নগর বাজারে যায়। শামিম মিয়া জয়নগর বাজারে যাওয়ার পর ওই এলাকার বাসিন্দা ছুটিতে বাড়িতে বেড়াতে আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য শামিম মিয়ার হাতে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি দেখতে পায় । তিনি শামিমের কাছে জানতে চান এগুলো সে কোথায় পেয়েছে।

শামিম মিয়া তখন জানায় খিরনাল এলাকায় ডেকোরেশনের লাইটিংয়ের কাছ শেষে আসার পথে জয়নগর বাজারের পাশে রাস্তায় এগুলো পেয়েছে। তখন মাহমুদুল হাসান ডেকোরেশন শ্রমিক শামিম মিয়াকে কিছু বুঝতে না দিয়ে একটি দোকানে বসিয়ে রেখে জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইন (৯৯৯) কল দিয়ে বিষয়টি অবহিত করেন।

জরুরি সেবা থেকে কসবা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার , কসবা থানা অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম জয়নগর বাজারে গিয়ে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করে এবং অভিযুক্ত শামিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার জয়নগর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য অভিযুক্তের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুররিসেবায় ফোন দেন।

জরুরি সেবা থেকে ম্যাসেজ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এগুলো জব্দ করে শামিম মিয়াকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

হিথ্রো বিমানবন্দর বন্ধ: মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

ব্যবহারকারীর হয়ে কাজ করবে ইলন মাস্কের নতুন এআই গ্রোক বট

চুরির সময় ধরা পড়ে শিক্ষিকাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

শারদীয় সাজে ভক্তদের মুগ্ধ করলেন সেমন্তী

লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল

আবারও বাড়লো এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

মারের জবাব দিচ্ছি না বলে আমাদের কি শক্তি নাই: শিবির সভাপতি